weather ২৯.৯৪ o সে. আদ্রতা ৬৮% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় দফা অবরোধে ফাঁকা ঠাকুরগাঁও ছাড়ছেনা দূরপাল্লার বাস

প্রকাশ : ০৮-১১-২০২৩ ১৪:৩৫

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপি ও জামায়াতের ডাকে তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। বুধবার সকাল ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।
বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধের প্রথম দিন সকালে ফাঁকা ঠাকুরগাঁও বাস টার্মিনাল।
ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো বাস, অধিকাংশ কাউন্টারও বন্ধ। নেই লোকজনের চলাচল। যাত্রী যদিও দু-একজন আসছেন, কিন্তু বাস না ছাড়ায় তারাও পড়েছেন বিপাকে। কাউন্টার সংশ্লিষ্টরা জানান, অবরোধ এলে যেমন যাত্রীর সংখ্যা কমে যায়, তেমনি ঝুঁকি বিবেচনায় মালিকরা গাড়ি ছাড়তে চায় না।
পাটগ্রাম পরিবহনের বালিয়াডাঙ্গী কাউন্টার ম্যানেজার হামিদুর রহমান গণমাধ্যমকে বলেন, অবরোধ এলে মালিকরা ভয়ে গাড়ি ছাড়তে চায় না। যাত্রীরাও বুঝে গেছে যে অবরোধে গাড়ি পাওয়া যাবে না। তাই আজ কোনো লোকজন নেই।
এস আলম পরিবহনের কাউন্টার ম্যানেজার সফিকুল ইসলাম জানান, অবরোধের কারণে যাত্রী নেই, ফলে বাসও ছাড়া হয় না। আমরাও পড়ছি বিপদে, স্টাফদের দৈনিক খরচ যোগাড় করতে পারছি না।
দূরপাল্লার বাস না ছাড়ায় বিপাকে পরেছে সাধারণ যাত্রীরা। তাদের কাজ থাকলেও যেতে পারছে না গন্তব্যে। দুই/চারজন যাত্রী থাকলেও তাদের নিয়ে বাস ছাড়ছে না। 
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। বুধবার সকাল ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com