weather ৩১.৭৩ o সে. আদ্রতা ৬৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও ৭১ ডটকমে সংবাদ প্রকাশের পর পরিবার ফিরে পেল নিখোঁজ সন্তানকে

প্রকাশ : ২৬-০৮-২০২৩ ২১:০৭

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁও সদরের সাহাপারা নিশ্চিন্তপুর মহল্লার রশিদুল ইসলামের ছেলে ও বর্ডার গার্ড স্কুলের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র রায়হান ইসলাম (১৩) নিখোঁজ শিরোনামে বৃহস্পতিবার ঠাকুরগাঁও ৭১ ডটকম অনলাইনে সংবাদ প্রকাশের পর নিখোঁজ সন্তানকে ফিরে পেল তার পরিবার।
শুক্রবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও রোড রেল ষ্টেশন হতে ঠাকুরগাও থানা পুলিশ তাকে উদ্ধার করে তার বাবা রশিদুল ইসলাম ও মায়ের হাতে তাকে হস্তান্তর করেন। নিখোঁজ হওয়া স্কুলছাত্রের নাম রায়হান। সে ঢাকার ঠাকুরগাঁও বর্ডার গার্ড স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
শুক্রবার রাত ৮টায়  ঠাকুরগাঁও রোড রেল ষ্টেশন হতে থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এর আগে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাবা-মা ছেলের সন্ধান চেয়ে ছবিসহ স্ট্যাটাস দেয়।
স্থানীয় পাভেল জানান, ঠাকুরগাঁও ৭১ ডটকম অনলাইনে সংবাদ পেয়ে ওই স্কুলছাত্রের সন্ধান পেয়ে থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে স্কুল ছাত্রকে উদ্ধার করে। পরে তার তথ্য যাচাই-বাছাই করে রাতেই সন্তানকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।
স্কুলছাত্রের বাবা-মা জানান, বৃহস্পতিবার বিকালে বাড়ী থেকে ছেলে বের হয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির করে তার কোন সন্ধান না পেয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সন্ধান চেয়ে ছবিসহ স্ট্যাটাস দেওয়া হয়। 
পরদিন রাতে ঠাকুরগাঁও রোড রেল ষ্টেশন হতে পাভেল নামে এক ব্যাক্তিসহ সেখানকার লোকজন
ঠাকুরগাঁও ৭১ ডটকমে অনলািনে সংবাদের ছবি মিল করে সত্যতা পেয়ে স্থানীয় থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করে।
পরে পুলিশ তার তথ্য যাচাই-বাছাই করে রাতেই তার সন্তানকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। পরে তিনি ঠাকুরগাঁও ৭১ ডটকমে সংবাদ প্রকাশের বিষয়টি জানায়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com