weather ৩১.৭৩ o সে. আদ্রতা ৬৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও -২ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রবীর কুমার রায় বালিয়াডাঙ্গীর পূজা মন্ডপগুলোতে শুভেচ্ছা বিনিময়

প্রকাশ : ২৩-১০-২০২৩ ১০:২০

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁও -২ আসনের মনোনয়ন প্রত্যাশী
প্রবীর কুমার রায় বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপগুলোতে রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শুভেচ্ছা বিনিময় করেন।
ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রবীর কুমার রায উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় কালে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও- ২ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বলে সবার নিকট আশিবাদ ও দোওয়া কামনা করেন।
উল্লেখ্য যে, তিনি এই আসন থেকে গতবারেও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ঠাকুরগাঁও -২ আসনের জনগণের একটাই দাবী এই মহান নেতাকে দলীয় মনোনয়ন দিলে তাকে বিপুল ভোটের ব্যবধনে জয়যুক্ত করে এমপি হিসেবে দেখতে চাই।
প্রবীর কুমার রায় বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও- ২ আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলে জনগণের ভোটে জয়যুক্ত হয়ে এলাকার জনগণের কাঙ্খিত আশা পুরন করতে সক্ষম হবো।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com