ঠাকুরগাঁও পৌরসভার বাজেট ঘোষণা
প্রকাশ : ৩০-০৬-২০২১ ২০:৪৮
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও:২০২১-২০২২ অর্থ বছরে ঠাকুরগাঁও পৌরসভার ৬৫ কোটি ২৯ লাখ ২৫ হাজার তিন শত উনত্রিশ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩০) জুন পৌরসভার সভা কক্ষে আয়-ব্যায়ের হিসেব তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে বাজেট বিষয়ে মতবিনিময় করেন পৌর মেয়র। তিনি জানান, সরকারের রাজস্ব আয়কে গুরুত্ব দিয়ে এই বাজেট ঘোষণা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সুদাম সরকার, পৌর সচিব রাশেদুর রহমান, কাউন্সিলর নজরুল ইসলাম, দ্রৌপতিদেবী আগারওয়ালাসহ অন্যান্য কাউন্সিলর এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বাজেট বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে ঠাকুরগাঁও পৌরসভাকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com