weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬৬% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও এর ৫ জনের কেউই করোনায় আক্রান্ত নয়

প্রকাশ : ৩১-০৩-২০২০ ২১:০০

নিজস্ব প্রতিবেদক

আজমির হাসনাত: করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরত আসা ঠাকুরগাঁওয়ের একই পরিবারের ৫ জনের মধ্যে কারো শরীরে করোনা ভাইরাসের নমুনা পাওয়া যায়নি। সবার রিপোর্টই নেগেটিভ অর্থাৎ তাদের করোনা সংক্রমণ ঘটেনি।

৩১ মার্চ ২০২০ইং মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম এই তথ্য নিশ্চিত করেছেন। সেই সাথে ভেলাজান এলাকায় যে সব পরিবারকে হোম-কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো সেই আদেশ তুলে নেয়া হয়েছে। তিনি জানান, তাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ওই ৫জন পুরোপুরি সুস্থ হলে বাড়িতে পাঠানো হবে। উল্লেখ্য, গত শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান থেকে খবর আসে একই পরিবারের পাঁচজন জ্বর-শ্বাসকষ্টে অসুস্থ হলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। করোনা ইউনিটে ভর্তি হওয়া পাঁচ রোগীর নমুনা সংগ্রহ শেষে রোববার রাতে তাদের ফেরত পাঠানো হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর