weather ৩২.৩৭ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫,সনাক্ত -৭৭

প্রকাশ : ২৮-০৭-২০২১ ১৩:০১

নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ সংক্রমিত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৭ জন।

বুধবার (২৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় জেলায় ২৬০টি নমুনা পরীক্ষার ফলাফলে ৭৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৮১৬ জন। করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতদের মধ্যে সদর উপজেলার ৮৫ ও ২৮ বছর বয়সী দুজন পুরুষ, রাণীশংকৈলে একজন ৬০ বছর বয়সী পুরুষ এবং হরিপুরে দুজন ৭০ ও ৫৫ বয়সী পুরুষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ জন। তাদের মধ্যে সদর উপজেলায় ৩৫ জন, পীরগঞ্জে ৫ জন, রাণীশংকৈলে ২ জন। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ২১২ জন।

ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, সবাই সরকারি নির্দেশনাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন, সুরক্ষিত থাকুন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর