weather ২৯.৯৪ o সে. আদ্রতা ৬৮% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ, বিএনপিপন্থী আইনজীবী আটক

প্রকাশ : ১৯-১১-২০২৩ ১০:৪৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: বিএনপির-ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে ও বিএনপির মহাসচিবসহ দলের নেতাকর্মীদের গ্রেফতার এবং নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁও জেলা মহিলা দল ও আইজীবী ফোরামের নেতারা। মিছিল শেষে ইয়াজুল ইসলাম এলাহী নামে এক আইজীবীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) বিকেলে বিএনপির জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
ইয়াজুল ইসলাম এলাহি ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ঘনিমহেষপুর গ্রামের মরহুম জরিব উদ্দিনের ছোট ছেলে।
মিছিলটি দলীয় কার্যালয়ে থেকে বের হয়ে শহরের আমতলা হয়ে পুন:রায় দলীয় কার্যালয়ে ফিয়ে যায়। এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পরে সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। এ সময় ইয়াজুল ইসলাম নামে এক আইজীবীকে দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। তাকে টেনে হিচড়ে ভ্যানে তুলে।
জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস বলেন, গত ২৮ তারিখের শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী লীগ হামলা চালিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে তারাই হামলা চালিয়েছে। পুলিশ ফাঁড়িতেও তারাই হামলা চালিয়েছে। বিএনপি এসব কিছু করেনি। তবুও তারা মিথ্যা মামলায় গেফতার-হয়রানি করছে। আগামীকাল হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করলে শহর ঘুরে আসার পর এক আইনজীবীকে আটক করে পুলিশ। যা নিন্দনীয়। অবিলম্বে তার মুক্তির দাবি করছি। বিএনপির দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন বলে জানান তিনি।
আইনজীবী আটকের ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, উস্কানির অভিযোগে ইয়াজুল ইসলামকে আটক করা হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com