weather ৩২.৩৭ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশ : ২৬-০৭-২০২১ ১০:৫৪

নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আকতারুজ্জামান ডাবলু (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৫ জুলাই) সকালে দিনাজপুর-রণশিয়া সড়কের বৈরচুনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ডাবলু জেলার হরিপুর উপজেলার যাদুরানী গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে। তিনি ঈদ উপলক্ষে উপজেলার বৈরচুনা গাজাংপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে এসেছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পীরগঞ্জ থেকে একটি পিকআপ ভ্যান বৈরচুনা যাওয়ার পথে অপরদিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী ডাবলু অতিরিক্ত রক্ত ক্ষরণে ঘটনাস্থলেই মারা যান। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর