weather ৩৪.৫৭ o সে. আদ্রতা ৫৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে 'স্বপ্ন যাত্রা'র খিচুড়ি বিতরণ

প্রকাশ : ০৫-০৩-২০২২ ১৮:৪৬

নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে দুস্থ ও অসহায় এবং আদিবাসী সম্প্রদায় ওরাওঁ শিশুদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন যাত্রা'র অর্থায়নে এবং সাংবাদিক ও সমাজসেবক গৌতম চন্দ্র বর্মনের একান্ত সহযোগিতায় শুক্রবার ৪ মার্চ পৌর শহরের ওরাওঁ পাড়ায় এ খিচুড়ি বিতরণ করা হয়। এ সময় এলাকার গণ্য মান্য ব্যক্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। খাদ্য (খিচুড়ি) বিতরণ এ কর্মসূচি চলাকালীন সময়ে গৌতম চন্দ্র বর্মন জানান, আদিবাসী এবং এসব পথশিশুদের জন্যে কিছু করি পেরে নিজেকে ধন্য মনে করছি। 'স্বপ্ন যাত্রা'র সহযোগিতায় আগামীতে এ কার্যক্রম চলমান রাখার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, উক্ত কার্যক্রমে ৪০ জন আদিবাসী ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর