weather ২৮.৭৯ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বেড়েছে শীত, তাপমাত্রা ১১.৬ ডিগ্রি

প্রকাশ : ০১-০১-২০২৪ ২০:০৫

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: উত্তরের হিমালয়ের ঘন কুয়াশা আর হিমশীতল হাওয়ায় ঠাকুরগাঁওয়ে শীত জেকে বসেছে।
আজ সোমবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে, রোববার একই সময় এখানে রেকর্ড হয়েছিলো ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
সোমবার পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকানুজ্জামান রোকন বিষয়টি নিশ্চিত করে বলেন,গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে এখানে। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় এখানে শীতের তীব্রতা একটু বেশি। এই সময়টাতে তাপমাত্রাও নিচে নেমে আসে এখানে। তাপমাত্রা আরো কমার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের দেয়া তথ্যানুযায়ী, আজ বছরের শুরুতে তাপমাত্রা রেকর্ড হলো ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বিদায়ী বছরে ডিসেম্বরে এ জেলাসহ ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, কুড়িগ্রাম ও রংপুর জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩ দিন। তার মধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বইছে ৬ দিন। ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে ৬ দিন, ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ৬ দিন, ১৩ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ৪ দিন, ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ২ দিনসহ তার উপরেই তাপমাত্রা রেকর্ড হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com