weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬৬% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বক শিকারে গিয়ে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার

প্রকাশ : ৩০-১২-২০২৩ ১৭:১৩

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁও সদর উপজেলায় চৌরঙ্গী বাজারের ময়দান পুকুরে বক পাখি শিকার করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবুল কালাম আজাদ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গত বুধবার দুপুরে বাড়ির অদুরে ময়দান নামক পুকুরের কুচিরপনায় ফাঁদ পেতে বক শিকার করতে নিখোঁজ হন তিনি। এর ৭ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবরিদল তার লাশ উদ্ধার করে।
মৃত্যু আবুল কালাম আজাদ ঠাকুরগাঁও সদর উপজেলায় ভেলাজান গ্রামের মুরাদ আলীর ছেলে।
এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলায় ভেলাজান গ্রামের মুরাদ আলীর ছেলে তিন সন্তানের জনক আবুল কালাম আজাদ গত বুধবার দুপুরে বাড়ীর অদূরে ময়দানের পুকুরের পানিতে ভরপুর ভাসমান কচরিপানা ওপর ফাঁদ পেতে বক শিকারে যায়। একপযার্য়ের সে পুকুরের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে এলাকাবাসী বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেয়।
বিকেলে ফায়ার সার্ভিস স্টেশনে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ আবুল কালাম আজাদকে উদ্ধারের জন্য পুকুরে নামে। ভরপুর ভাসমান কুচিরপানা অপসারণ করে ৭ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবরিদল রাত ৮টায় তার লাশ উদ্ধার করে।
এব্যাপারে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ প্রদীপ মন্ডল সরকার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুরের কচরিপানা সড়িয়ে মৃত্যুর লাশ উদ্ধার 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com