weather ৩২.৩৭ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪,সংক্রমিত ৯৪

প্রকাশ : ০৩-০৭-২০২১ ১৩:১৬

নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪ জনের। ৩৩০টি নমুনা পরীক্ষা করে সংক্রমিত হয়েছেন ৯৪ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮৭ জন।জেলায় এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছে ৩ হাজার ৬০৩ জন।আর মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১৩৩ জন।
আজ  শনিবার (৩ জুলাই) জেলা সিভিল সার্জন দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।মৃত্যুদের মধ্যে সদর উপজেলা এক, রাণীশংকৈল এক ও হরিপুরের দুইজন।সংক্রমিতদের মধ্যে সদর উপজেলার ৭০, বালিয়াডাঙ্গীর ৭, পীরগঞ্জ ৩, রাণীশংকৈল ৬ ও হরিপুরে ৮ জন রয়েছেন।করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জেন ডা. মাহফুজার রহমান সরকার।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর