ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ
প্রকাশ : ২৪-০৯-২০২৩ ১৯:৩১
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঠাকুরগাঁও জেলা বিএনপির উদ্যোগে রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।
এ বিক্ষোভ সমাবেশের বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দফতর সম্পাদক মামুন অর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস প্রমুখ।
এছাড়াও জেলা বিএনপি ও বিএনপির বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জোর দাবি জানান।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com