ঠাকুরগাঁওয়ে একদিনে করোনায় মৃত্যু ২, শনাক্ত ১০৮
প্রকাশ : ০৩-০৭-২০২১ ১৩:১০
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃঠাকুরগাঁওয়ে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮৩ জনে।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) জেলা সিভিল সার্জন দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মৃতদের মধ্যে সদর উপজেলার একজন ও বালিয়াডাঙ্গীর একজন রয়েছেন। এছাড়াও জেলায় নতুন করে ১০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জেন ডা. মাহফুজার রহমান সরকার।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com