weather ৩২.৩৭ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে আরো করোনায় মৃত্যু ৩,সনাক্ত ৮৫

প্রকাশ : ২৬-০৭-২০২১ ১০:৫৮

নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ সংক্রমিত হয়ে দুই নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন আক্রান্ত হয়েছে ৮৫ জন।

সোমবার ২৬ সকালে জেলা সিভিল সার্জন দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় জেলায় ২৯৭টি নমুনা পরীক্ষার ফলাফলে ৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতদের মধ্যে সদর উপজেলার ৮০ বছর বয়সী মহিলা ও বালিয়াডাঙ্গী ৫০ বছর বয়সী মহিলা এবং পীরগঞ্জে ৫০ বছর বয়সী ১ জন পুরুষ রয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এছাড়াও শনাক্তকৃতদের মধ্যে সদর উপজেলার ৪৭ জন,পীরগঞ্জে ১৪,রাণীশংকৈলে ১২,বালিয়াডাঙ্গী ৯,ও হরিপুরে ৩ জন।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৫২৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫৮ জন। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৪ জন।

ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, সবাই সরকারি নির্দেশনাবলী ও স্বাস্থ্য বিধি মেনে চলুন, মাস্ক পরুন, সুরক্ষিত থাকুন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর