weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬৬% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই

প্রকাশ : ২১-০৩-২০২০ ১৯:০১

নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি : বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে ঠাকুরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি দোকানের মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে। ২০ মার্চ শুক্রবার রাত ১২ টার দিকে শহরের চৌরাস্তা এলাকায় অবস্থিত নিউ মার্কেটে মোজাম্মেল হকের কসমেটিকের দোকন থেকে এই অঙ্গিকাণ্ডের সুত্রপাত ঘটে বলে জানান ঠাকুরগাঁও ফায়ার সর্ভিসের উপ-সহকারি পরিচালক লূৎফর রহমান।ফায়ার সার্ভিস সুত্রে জানাযায, রাত সাড়ে বারোটার দিকে হঠাৎ করে নিউ মার্কেটের একটি কসমেটিকের দোকান থেকে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। মূহুর্তের মধ্যে আগুন মার্কেটের চারপাশে ছড়িয়ে পরে।

এতে বেশ কয়েকটি দোকান পুড়ে মালামাল ভষ্মিভূত হয়েছে। খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুনে কসমেটিকের দোকানের সমস্ত মালামাল ও পার্শ্ববর্তী সেলুনের দোকানের অর্ধেক অংশ সহ আরো দুটি দোকানের বেশ কিছু অংশ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা 
করা হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর