weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬২% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি সুজন

প্রকাশ : ২৭-০১-২০২৪ ২০:০৯

নিজস্ব প্রতিবেদক

মোতাল্লিব সম্রাট: কনকনে শীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার সমির উদ্দীন স্মৃতি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাজীবন এ দেশের মানুষের জন্য কাজ করে গেছে।

প্রধানমন্ত্রী বলেছেন একজন মানুষও না খেয়ে থাকবে না, ঘর-বাড়ি ছাড়া থাকবে না, একজন মানুষও শীতে বস্ত্রহীন থাকবে না।

শেখ হাসিনা মানুষের সংস্থানের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। এদিকে প্রচণ্ড শীতে কম্বল পেয়ে খুশি শীতার্তরা। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com