weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬২% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের পাঁচ থানা পুলিশের পৃথক অভিযানে মাদকের ৩ আসামী ও গ্রেফতারী পরোয়ানা ৭ আসামী গ্রেফতার

প্রকাশ : ২৩-১২-২০২৩ ১৫:৩৭

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এর সার্বিক দিক-নিদের্শনায় অত্র জেলায় গত ২১ ডিসেম্বর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৩ জন আসামী ও গ্রেফতারী পরোয়ানা ৭ আসামীকে গ্রেফতার করে।
জানা গেছে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ ৭নং আমজানখোর ইউনিয়নের বৈউরঝাড়ী গ্রামের গোলাম রব্বানী (২৫) এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ২০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারী গোলাম রব্বানী হলেন- বৈউরঝাড়ী গ্রামের মরহুম শামসুল হকের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে, ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ১২ নং সালন্দর ইউপি’র অন্তর্গত আরাজী শিংপাড়া গ্রামস্থ জনৈক ওয়াজ উদ্দীনের চাতালে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ মনির ইসলাম (২৬) নামের মাদক কারবারীকে গ্রেফতার করে। সে হলেন- ঠাকুরগাঁও সদরের আরাজী শিংপাড়া গ্রামের আবেদ আলী ছেলে। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, ঠাকুরগাঁও রুহিয়া থানা পুলিশ ২১নং ঢোলারহাট ইউপির অন্তর্গত জনৈক সালেনুর ইসলাম এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর সালেনুর ইসলাম (৩৫), নামের মাদক কারবারীকে গ্রেফতার করে। সে হলেন- ঠাকুরগাঁও সদরের ঢোলারহাট ধর্মপুর আদর্শ গুচ্ছ গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তার বিরুদ্ধে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘন্টায় জেলার পাঁচ থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানা ৭আসামীকে গ্রেফতার করে।
ঠাকুরগাঁও সদর থানায় ৩জন, বালিয়াডাঙ্গী থানায় ১জন, পীরগঞ্জ থানায় ১ জন, হরিপুর থানায় ১জন এবং রাণীশংকৈল থানায় ১ জনসহ সর্বমোট ৭ জনের গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়।
ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com