weather ৩১.৭৩ o সে. আদ্রতা ৬৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিমের বাসায় পুলিশী তল্লাশী

প্রকাশ : ০৫-১১-২০২৩ ১৫:০৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনের ২০ দলীয় জোটের মনোনিত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম এর গ্রামের বাড়ী বালিয়াডাঙ্গী উপজেলার বেংরোল জিয়াবাড়ী গ্রামে পুলিশি তল্লাশি চালিয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
২৮ অক্টোবরের পর সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতিতে বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির আশঙ্কায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ধরপাকড় অভিযান চালাচ্ছে পুলিশ। বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি করা হচ্ছে। বালিয়াডাঙ্গী উপজেলায় গত এক সপ্তাহ ধরে এসব অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৮ জন বিএনপি ও জামায়াতের নেতাকর্মী। বালিয়াডাঙ্গী থানার এসআই শামীম আলম বাদী হয়ে গত ২ নভেম্বর ভোর রাতে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির অভিযোগ তুলে বিএনপির ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ৩ বিএনপির নেতাকর্মীকে সহ পূর্বেসহ মোট ৮জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
এদিকে, বালিয়াডাঙ্গী থানা পুলিশ ৫ নভেম্বর) ভোর রাতে
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনের ২০ দলীয় জোটের মনোনিত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম এর গ্রামের বাড়ী বালিয়াডাঙ্গী উপজেলার বেংরোল জিয়াবাড়ী গ্রামের বাড়ীতে পুলিশি তল্লাশি চালিয়েছে বলে তার পারিবারিক ও এলাকাবাসীদের সূত্রে জানা গেছে। এসময় তাঁর বাড়ি ঘিরে পুলিশ অভিযান চালায়। তবে এ সময় বাসায় তাঁরা কেউ ছিলেন না। প্রতিবেশী মাওলানা ওমর আলী জানান, তাঁর বাড়িতে পুলিশি তল্লাশি চালানো হয়েছে। তল্লাশী করে  জামায়াত নেতা মাওলানা আব্দুল হাকীমকে না পেয়ে ফিরে গেছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com