weather ৩৬.৭৮ o সে. আদ্রতা ৪৪% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জুয়া খেলায় বাধা দেওয়ায় স্বামী কতৃক স্ত্রী নির্যাতনের স্বীকার হয়ে হাসপাতালে ভর্তি

প্রকাশ : ১৩-০৪-২০২২ ১৭:২৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী স্বামীকে জুয়া খেলায় বাঁধা ও দাবিকৃত যৌতুকের টাকা না দেওয়ায় জেসমিন আক্তার (৩০) নামের এক গৃহবধূকে নির্যাতন করে। বতমানে সে স্থানীয় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ভানোর ধনিরহাট গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ছোট পলাশবাড়ী গ্রামের জমিরুল ইসলামের মেয়ে জেসমিন আক্তারের সাথে পাশ্ববর্তী ভানোর ধনিরহাট গ্রামের রশিদুল হকের ছেলে রফিকুল ইসলাম রফিকের সাত বছর পূবে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় জেসমিন আক্তারের বাবা জামাতাকে বিয়ে নিদশন স্বরুপ প্রায় চার লাখ টাকা মূল্যের বিভিন্ন উপহার সামগ্রী দেয়। সংসার করার কিছুদিন পর হতে রফিক সে তার স্ত্রীক যৌতুকের জন্য প্রায় সময় জেসমিনকে নিযাতন করে আসতো। এরই মাঝে জেসমিনের একটি কন্যা সন্তান জন্ম লাভ করে। জেসমিন সন্তানের দিকে চেয়ে নিরবে স্বামীর যুলুম নিযাতন সহ্য করে আসতো। আজ ম দুপুর ১২টায় রফিক বাড়ীর পাশ্বে জুয়া খেলতে থাকলে এসময় তার স্ত্রী তাকে জুয়া খেলা বন্ধ করতে গেলে এতে সে ক্ষিপ্ত হয়ে তাকে বাঁশের লাঠি দিয়ে এলো পাথারীভাবে মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়ে পড়ে থাকে। লোকমুখে সংবাদ পেয়ে জেসমিনের বাবা কয়েকজন লোককে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়েকে নিয়ে যৌতুক বিহীন ঘর সংসার করতে জানালে এতে সে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ধাক্কাইয়া এক বস্ত্রে বাড়ী হতে বেড় করে দেয়। জেসমিনের শারিরীক অবস্থা আশংঙ্খাজন দেখে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে। আহত জেসমিন জানায়, সে কিছুটা সুস্থ্য হলে আইনী আশয় নেওয়া হবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর