জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বালিয়াডাঙ্গীতে সংবাদ সম্মেলন
প্রকাশ : ২৩-০৭-২০২২ ২০:২০
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য অধিদফতর। আজ শনিবার সকালে উপজেলা সম্মমেলন কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ বাস্তবায়ন উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ আবুল কালাম আজাদ। এ সময় বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক সফিউল আলম কায়সারসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ' নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ'-এমন শ্লোগানে এবারের মৎস্য সপ্তাহের কর্মসূচীর মধ্যে রয়েছে উপজেলার সফল মৎস্যচাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ২৪ জুলা থেকে ২৯ জুলাই পর্যন্ত এসব কর্মসূচি চলবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com