weather ৩২.৬৯ o সে. আদ্রতা ৬০% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোড়িয়া গ্রামের রাস্তা দেখলে মনে হয় জঙ্গলের নদী না মরণ ফাঁদ

প্রকাশ : ১৪-০৮-২০২১ ১০:২৪

নিজস্ব প্রতিবেদক

রুবেল রানা, বালিয়াডাঙ্গী:  বালিয়াডাঙ্গী উপজেলার ৬নং ভানোর ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর  পরিচিত গ্রাম কলন্দা কোড়িয়া।

এই গ্রামের প্রায় ৩০০ পরিবারের বসবাস। গ্রামের ভিতর দিয়ে চলাচল করার জন্য একটি রাস্তা ব্যবহার হয়। 

গ্রামের সকল মানুষ এই রাস্তা দিয়ে, বালিয়াডাঙ্গী, নেকমরদ, রানীশংকৈল যাতায়েত করে।

মিজানুর, সলেমানের বাড়ি থেকে দবিরুল আর্মি এর বাড়ি প্রর্যন্ত রাস্তাটি  এখনো কাচাঁ। এই কাচাঁ রাস্তাটি বর্তমানে বেহাল দশা বিভিন্ন স্থানে কাদাঁমাটি ও বড় বড় খাল কন্দকের সৃষ্টি হয়েছে। যে কোন সময় বড় দূর্ঘটনা ঘটতে পারে। এদিগে ইউসুফ হাজ্বীর বাড়ী হইতে আতাবর, সলেমানের বাড়ী পর্যস্ত রাস্তাটি দেখলে মনে হবে একটি ছোট নদী। এমন রাস্তায় যেতে হলে একটি নৌকা দরকার।  এমন কঠিন অবস্থা দেখার কেউ নাই।


গ্রামের বড় মসজিদটি দক্ষিণ প্রান্তে  হওয়ায় উত্তর প্রান্তের মানুষ গুলো মসজিদে নামাজ আদায়ের জন্য আসতে হলে একরকম যুদ্ধ করতে হয়। আর বয়স্ক ও অসুস্থ্য মানুষ গুলোর কথা নাই বা বললাম।

এদিগে নজরুল এর বাড়ি থেকে কোড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে হিন্দু পাড়া দিয়ে নয়াহাট প্রর্যন্ত কাচাঁ রাস্তাটি দশা দেখলে ঐতিহাসিক রাস্তা মনে হবে। মানুষ তো দুরের কথা গুরু ছাগলও রাস্তা দিয়ে যেতে পারে না।  

এদিগে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মন্ত্রণালয় কৃর্তক দবিরুল আর্মি এর বাড়ি হইতে সামাদ মেম্বারের বাড়ী প্রর্যন্ত হেরিংবোন বন্ড করা হয়েছে কিন্তু এতে কোন প্রকার কোন লাভ হয়নি। গ্রামের মানুষ এত সু-চিন্তিত যে, রাস্তার দুই ধারে বড় বড় করে মাটি দিয়ে বাদ দিয়েছে যাতে করে রাস্তার পানি রাস্তায় জমে থাকে এতে করে রাস্তায় কাদাঁমাটি পানি ও জলাবদ্ধাতা সৃষ্টি হয়েছে। গ্রামের উত্তর পান্তের মানুষের দূর্ভোগে আরো বেশি বেড়েছে।

গ্রামের মানুষের দূর্ভোগ এরাতে মাননীয় এমপি মহোদয়ের সুযোগ্য ছেলে জনাব মোঃ মাঝহারুল ইসলাম সুজন, মননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়, এবং মননীয় উপজেলা নিবার্হী অফিসারের সু-দৃষ্টি দেওয়ার অনুরোধ জানাচ্ছি। যেন অতি তাড়াতারি । গ্রামের মানুষ এই দুর্ভোগ থেকে তাড়াতারি  মুক্তি পাই।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর