weather ৩২.৩৭ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা প্রতিরোধক বুথ স্থাপন করল ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ

প্রকাশ : ২৭-০৭-২০২১ ১১:৩২

নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও:স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ‍্যোগে ১১টি করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সামনে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যবস্থাপনায় এসব বুথের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার। এসব বুথের মাধ্যমে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেবা দেওয়া হবে। 

এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজমুল হুদা শাহ এ‍্যাপলো বলেন, 'মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা, উপজেলা, পৌরসভা ও থানার বিভিন্ন স্থানে এই বুথ গুলো স্থাপন করা হয়েছে। এই বুথের মাধ্যমে করোনা ভ‍্যাকসিনের নিবন্ধন, হ‍্যান্ড স‍্যানেটাইজার, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক বিতরণসহ করোনা প্রতিরোধে বিভিন্ন সেবা প্রদান করা হবে।'

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল, আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ‍্যাপলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ প্রমুখ।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর