করোনায় ঠাকুরগাঁওয়ে একদিনে মৃত্যু ৩
প্রকাশ : ০৩-০৮-২০২১ ১১:৪২
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮২ জনে। একই সময়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৭ জন।
আজ মঙ্গলবার (৩ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় জেলায় ১৪৯ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
একই সময়ে তিন জনের মৃত্যু হয়েছে। মৃতরা সদর ও রাণীশংকলৈ উপজেলার বাসিন্দা ছিলেন। তাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের মধ্যে।
প্রসঙ্গত, ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ২৪৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৭৫০ জন। আর মৃত্যুবরণ করেছেন ১৮২ জন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com