একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক
প্রকাশ : ২১-০৪-২০২২ ১৪:৩৬
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের সুনামধন্য প্রতিবন্ধিদের শিক্ষা সফল ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।
আজ এপ্রিল ২১, ২০২২ খ্রি. রোজ: বৃহস্পতিবার, সকাল ১০:০০টার সময় ঠাকুরগাঁওয়ের সুনামধন্য প্রতিবন্ধিদের শিক্ষা প্রতিষ্ঠান একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক শাহাজাহান আলীসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, কর্মচারী ও ৪৫০ জন শিক্ষার্থী।
এসময় জেলা প্রশাসক প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শনের পাশাপাশি একটি কমলার গাছ রোপন করেন।
তিনি জানান, আবাসিক প্রতিবন্ধী, এতিম, দুস্থ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন সমূহ নিজে পরিদর্শন করেন।
একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম জানান, দির্ঘ ১২ বছর ধরে স্কুলটিতে মানবেতর জীবন যাপন করছে শিক্ষক কর্মচারীগণ। স্কুলের অবকাঠামো, মাঠ ভরাট, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা উপকরণ ও আবাসিক শিশুদের শিক্ষার্থীদের খাদ্য সহযোগীতা এবং এমপিও ভূক্তির সহযোগীতা কামনা করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com