উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবীতে পদবঞ্চিতদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশ : ৩০-০৫-২০২১ ২২:১৪
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের গঠিত পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে (৩০ মে ২০২১) রবিবার দুপুরে উপজেলার চৌরাস্তা মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে দলের পদবঞ্চিত নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে উপজেলা আ.লীগ, ইউনিয়ন আ.লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ পদবঞ্চিত নেতাকর্মীরা অংশ নেন।
এসময়ে উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী উপজেলার আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ কারুজ্জামান শামিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস সোবাহান, প্রচার সম্পাদক কমল চন্দ্র, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, বড় পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ভানোর ইউনিয়ন আ.লীগের সভাপতি প্রভাষক দেলওয়ার হোসেন সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাষানী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক ফজলে এলাহি সহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় পদবঞ্চিত নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ২০১৯ সালের ২৫ নভেম্বর মাসে সম্মেলনের মাধ্যমে উপজেলা আ.লীগের কমিটি ঘোষণা করেন জেলার নেতারা। পরে একই পরিবারের দুই ভাইকে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নিয়ে গণমাধ্যমে সমালোচনা শুরু হলে পরদিনই কেন্দ্রীয় নির্দেশনায় কমিটি স্থগিত করা হয়। এরপর গত বছরের সেপ্টেম্বর মাসে পুনরায় কেন্দ্রের নির্দেশে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেন জেলা আ.লীগের নেতারা। এ কমিটি ইতিপূর্বে বাতিল করা হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপিকে না জানিয়ে দু’দিন আগে ওই কমিটিকেই অনুমোদন দিয়ে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির নাম প্রকাশ করা হয়। যাতে একাধিক জামায়াত-বিএনপি পরিবারের সদস্য ও মাদকসেবীকে স্থান দেওয়া হয়। এতে ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছে।
ত্যাগী নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে জানায় যে, অবিলম্বে এ কমিটি বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি প্রকাশ করেন।
ভিডিও চিত্র দেখুন: পদবঞ্চিতদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com