আমরা কোন অবস্থাতেই ভয় পাবো না, আমরা অপশক্তিকে মোকাবিলা করবো- ডক্টর নিম চন্দ্র ভৌমিক
প্রকাশ : ০৯-০২-২০২৩ ২০:৫০
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডক্টর নিম চন্দ্র ভৌমিক বলেছেন, আমরা ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ, আমরা কোন অবস্থাতেই ভয় পাবো না, আমরা অপশক্তিকে মোকাবিলা করবো। আমরা দেশ ছেড়ে যাবো না। ভয় দেখানোর আরো উদ্দেশ্য থাকে, আমরা এ যুগে শুনেছি বা দেখেছি এ এলাকা থেকে ছেড়ে যাবে, তখন জমি জমা দখল করবে। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিন্দুরপিন্ডি মন্দির প্রাঙ্গনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রমেন মন্ডল, সমাবেশে ঐ পরিষদের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি অপুর্ব কুমার রায় চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি, সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীর কুমার রায়, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটো, ঠাকুরগাঁও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রবীর গুপ্ত, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসনাত বাবু, চাড়োল ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জি বাবু, ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জি প্রমুখ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com