আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বালিয়াডাঙ্গীতে যুবলীগের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি
প্রকাশ : ২২-০৮-২০২২ ১০:৫৮
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের উদ্যেগে গতকাল রবিবার বিকাল ৫টায় প্রতিবাদ সমাবেস ও দোষীদের শাস্তীর দাবী জানিয়েছেন। যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমানের নেতৃত্বে আজ বিকাল ৫টায় দলীয় কার্যালয় হতে একটি শোক র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনার চত্বোরে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন-বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলী আসলাম জুয়েল। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জুলফিকার আলীর অনুষ্ঠানটি সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী সেচ্ছাসেবলীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী এলাহী ও মাহাফুজ আলমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের র্শীষ নেতৃবৃন্দ। আলোচনা শেষে ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করে। বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, আমরা তৎপর থাকায় কোন ধরণের বিশৃংখলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালন করে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com