weather ৩২.৬৯ o সে. আদ্রতা ৬০% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামীলীগ নেতার বখাটে ভাইয়ের বিরুদ্ধে নারী শিশু নির্যাতনের মামলা

প্রকাশ : ১৬-১০-২০২১ ১৩:৪৭

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে মামলা হয়েছে আসাদুল্লাহ (২২) নামের এক কথিত সাংবাদিক বখাটের বিরুদ্ধে।

এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানা তদন্ত করে নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা রুজু করে।

স্কুলছাত্রীর পিতা গত বৃহস্পতিবার (১৪ই অক্টোবর) রাতে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেয়। পরে অভিযোগ তদন্ত করে মামলা রুজু করা হয়। যার মামলা নং-০৪, তাং-১৪/১০/২১।

বখাটে আসাদুল বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আশরাফুল হকের ছোট ভাই ও আসাদুল্লাহ (২২) বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের মেম্বারপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য মৃত এহ্সান আলীর ছেলে।

ছাত্রীকে উত্যক্ত করার কারণে এর আগেও আসাদুল্লাহকে কয়েকবার সতর্ক করেছে এলাকাবাসী। আসাদুল্লাহ স্থানীয় সাংবাদিক হিসেবে সকলকে পরিচয় দেয় ও এই পরিচয়ের আড়ালে অপকর্ম করে বেড়ায় এমন অভিযোগ এলাকাবাসীর।

বখাটে আসাদুল কলেজ লাইন ও তার বাসার আশপাশের কয়েকটি কোচিং ও প্রাইভেট সেন্টারের মেয়েদের বিরক্ত করে বলে অলিখিত অভিযোগ রয়েছে। কোচিং বা প্রাইভেট সেন্টারের শিক্ষকরা ওই বখাটে সাংবাদিক পরিচয় দেওয়ায় মুখ খুলতে সাহস পায়নি শিক্ষকরা বলে জানা গেছে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ই অক্টোবর মঙ্গলবার স্কুলছাত্রী সকালে বাসা হতে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে যাওয়ার জন্য রওয়ানা দেয়। পথিমধ্যে আসাদুল্লাহ স্কুলছাত্রীর সাথে কথা বলার জন্য রাস্তা আটকায়। এসময় ওই স্কুলছাত্রী থামতে না চাইলে আসাদুল্লাহ তার ব্যাগ ও হাত ধরে টানাটানি করে ও শারিরিক যৌন হয়রানী করে। পরে কোনভাবে স্কুলছাত্রী পালিয়ে গিয়ে বাসায় তার বাবাকে বিষয়গুলো জানায়। পরে স্কুলছাত্রীর পিতা স্কুল কর্তৃপক্ষ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের সাথে কথা বলে আসাদুল্লাহকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মেয়ের পিতা বলেন, ‍আমার মেয়ের গানের গলা অনেক সুন্দর। সে তার ভবিষৎ সুন্দর করার জন্য পড়ালেখা করতেছে। সেখানে বখাটে কথিত সাংবাদিক পরিচয়ধারী আসাদুল্লাহ আমার মেয়ের ভবিষৎ নষ্ট করার জন্য এসব করতেছে। এর আগেও আসাদুল্লাহকে সতর্ক করা হয়েছে। কিন্তু সে নাকি সাংবাদিক তার কেও কিছু করতে পারবে না এমন ধমক দেখায়।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, থানায় স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামীকে ধরার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন: রাণীশংকৈলে ৩৯ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর