weather ৩৭.১৪ o সে. আদ্রতা ৪৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে যুবদলের উদ্যোগে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশ : ২৭-১০-২০২২ ২০:৫৯

নিজস্ব প্রতিবেদক

এ, কে আজাদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি"র সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যেগে বৃহস্পতিবার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী।

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরসেদ আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা ও ভাইস চেয়ারম্যান তারেক রহমান এদেশের মাটিতে অচিরেই পা রাখবে এবং এই ফ্যাসিবাদী সরকারকে হটাতে আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনভাবে মিছিল সমাবেশ করে এদেশের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, বিএনপি নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা, হত্যা, গুম, খুনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বালিয়াডাঙ্গী উপজেলা যুবদলের আহব্বায়ক মোহাম্মদ আলী বলেন, বর্তমানে আমাদের দলের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের দিক নির্দেশনা মূলক আলোচনার মাধ্যমে কাজ করতে হবে, শহীদ জিয়াউর রহমানের নিজ হাতে গড়া বিএনপির দল। দেশনেত্রী বেগম জিয়া দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আন্দোলনের কোন বিকল্প নেই, অন্য যে কোন স্থানের চেয়ে বালিয়াডাঙ্গী উপজেলা যুবদল অনেক শক্তিশালী।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক- ওমর ফারুক পান্না, কাশিম উদ্দীন, সদস্য সচিব- আব্দুস সালাম (জুয়েল)। 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা কৃষক দলের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক- গোলাম সারোয়ার বাবু, উপজেলা যুবদলের সদস্য- ইউসুফ আলী, নজরুল ইসলাম, ইউসুফ আলী, জুয়েল রানা, আব্দুস সামাদ, দুলাল হোসেন, আব্দুর রহিম শাহ, আলমগীর হোসেন, শাহা আলম, আকবর আলী, সাজেদুর রহমান শান্ত, মোস্তাফিজুর রহমান, তহিদুল হক, মাসুদ রানা, সাদেকুল ইসলাম, জাকির হোসেন, মানিক রানা, মুনসেফ আলী, এনামুল হকসহ ৮ইউনিয়নের যুব দলের নেতা-কর্মীরাসহ, ছাএদল, শ্রমিকদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানের শেষে সবার জন্য দোয়া এবং মিষ্টি বিতরণ করা হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com