weather ৩৭.১৪ o সে. আদ্রতা ৪৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বলিয়াডাঙ্গীতে বন্ধা করণ ক্যাম্পে জেলা প্রশাসক পরিদর্শনে

প্রকাশ : ৩১-১০-২০২২ ১৬:৩৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে রোববার দিনব্যাপী স্থায়ী ও দীর্ঘমেয়াদী বন্ধা করণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, পরিবার পরিকল্পনা বিভাগের জেলা  উপ-পরিচালক ফারুক আবদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এস এম আলমাস। উক্ত ক্যাম্পে সার্জন হিসেবে উপস্থিত ছিলেন- রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তোফাজ্জল হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাদিয়া আকতার।
বন্ধা করণ ক্যাম্পে এলাকার দীর্ঘমেয়াদী পদ্ধতি ইমপ্লানন-৬৩ জন, এদের মধ্য স্থায়ী পদ্ধতি পুরুষের সংখ্যা-৫ জন বন্ধা করণ করে।
জেলা প্রশাসক মোঃ মাহাবুবর রহমান বন্ধকরণ ক্যাম্পে ক্লায়েন্টদের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য ও বাস্তব উদাহরণ তুলে ধরেন। পরে তিনি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে একটি বকুল ফুলের চারা রোপন করেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com