weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৫৫% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালমেঘ ঈদগাহে ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০৫-০৮-২০১৯ ২১:৪০

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী কালমেঘ ঈদগাহ কমিটির উদ্যোগে আজ সোমবার বিকাল ৫ টায় ঈদগাহ মাঠে আগামী ১২ আগষ্ঠ ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ঐতিহ্যবাহী কালমেঘ ঈদগাহ জামাতের সভাপতি এমদাদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহ-সভাপতি ও ঈদগাহের ইমাম মাওলানা আব্দুল হাকিম, বজলুর রহমান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান মাষ্টার, এসময় উপস্থিত ছিলেন- কালমেঘ ফাযিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান, সরিফুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি- আবুল কালাম আজাদ, ঈদগাহ কমিটির সদস্য রফিজুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, ইউসুফ আলী, কুসুম উদ্দীন, ফারুক হোসেন, আবুল হোসেন প্রমুখ। আলোচনা সভায় আগামী ১২ আগষ্ট রোজ সোমবার সকাল ৯ ঘটিকায় কালমেঘ ঈদগাহে ঈদুল আযহার নামাজ আদায়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর