৫ দিন পর বাংলাদেশী তরুণের লাশ ফেরত দিলো বিএসএফ
প্রকাশ : ১৩-০৯-২০২২ ১০:০৫
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশী তরুণের লাশ পাঁচ দিন পর বাংলাদেশের বিজিবি'র কাছে হস্তান্তর করা হয়েছে।
গত সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে দিনাজপুর সীমান্তের ৩১৪/৪ নম্বর পিলারের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২৯ ব্যাটালিয়নের সাথে পতাকা বৈঠকের পর নিহত তরুণের লাশ হস্তান্তর করতে সম্মত হন বিএসএফ।
বিএসএফ'র গুলিতে নিহত কিশোর মিনহাজুল ইসলাম মিনার (১৭) দিনাজপুর সদর উপজেলার আস্করপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
গত শনিবার ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে মিনাহাজুল নিহত হয় এবং আরো একজন বাংলাদশী যুবক আহত হন বলে কর্তৃপক্ষ জানান।
খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, স্থানীয়রা হরিপুর তেলিপাড়া এলাকায় ওইদিন সকালে গুলিবিদ্ধ একটি লাশ দেখতে পেয়েছিল। পরে তার লাশ ভারতীয় বিএসএফ টেনে হিঁচরে ওপারে নিয়ে যায়। সেখানে লাশের ময়না তদন্ত শেষে পাঁচ দিন পর উভয় দেশের কোম্পানী কোমান্ডার পর্যায়ে সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকে নিহত তরুণের লাশ হস্তান্তর করে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com