২৯৯ বোতল ফেন্সিগ্রীপ সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ২৭-১০-২০২২ ১২:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রেসবিজ্ঞপ্তি
র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক বিশেষ অভিযানে ২৯৯ বোতল ফেন্সিগ্রীপ সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদকব্যবসায়ী কোতয়ালী থানাধীন নুনাইচ বিলাতপাড়া এলাকায় বিপুল পরিমান ফেন্সিগ্রীপসহ অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ২৬ অক্টোবর ২০২২খ্রিঃ ভোরে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৭নং উথরাইল ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের অর্ন্তগত নুনাইচ বিলাতপাড়া এলাকায় র্যাবের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ২৯৯ বোতল ফেন্সিগ্রীপ সহ ১। মোঃ সবুজার রহমান (৫২), ২। মোঃ শাহিন আলম (১৯), ৩। মোঃ আল আমিন (১৮+), সর্ব সাং- নুনাইচ বিলাত পাড়া, ৭নং উথ রাইলইউনিয়ন, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরদের কে গ্রেফতার করে।উল্লেখ্য যে, ধৃত ১ নং আসামী মোঃ সবুজার রহমান (৫২) দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারন করে অবৈধ মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে এবং তার বিরূদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১টি, বিস্ফোরক দ্রব্য আইনে ০১টি, অস্ত্র আইনে ০১টি, বিশেষ ক্ষমতা আইনে ০১টি এবং অন্যান্য আইনে ০১টি মামলাসহ সর্বমোট ০৫ টি মামলা চলমান রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাস াবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর াপার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিগ্রীপ সংগ্রহ করে স্থানীয় ভাবে মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদের কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com