weather ৩১.৩১ o সে. আদ্রতা ৬৫% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন পরিবারের মাঝে ঘর-বাড়ী হস্তান্তর

প্রকাশ : ২৩-০১-২০২১ ২৩:১৯

নিজস্ব প্রতিবেদক

মুজিব বর্ষ উপলক্ষে আজ (২৩ জানুয়ারি ২০২১) শনিবার সকাল ১০.৩০ টায় সারাদেশে একযোগে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৪৯২টি উপজেলার ৬৯ হাজার ৯০৪ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা ঘরসহ বাড়ি হস্তান্তর করেন।

প্রথম পর্যায়ে উদ্বোধনের জন্য ঠাকুরগাঁও জেলায় সর্বমোট ৭৯২টি ঘর প্রদান করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায়  ৩৩৪টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৬৫ টি, রাণীশংকৈল উপজেলায় ৭০ টি, হরিপুর উপজেলায় ২৩৭ টি, এবং পীরগঞ্জ উপজেলায় ৮৬ টি।

এ উপলক্ষে হরিপুর উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলার সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুস্প, জেলা পরিষদের সদস্য জামাল উদ্দিন, মুসলিম উদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ সহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী নগেন কুমার পাল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপকারভোগিরা প্রধানমন্ত্রীর এ মানবিক ও জনকল্যাণমূলক পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর