weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৫৫% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি হাসপাতালের ওষুধ খোলাবাজারে বিক্রি করায় পল্লী চিকিৎসক মামুনুর রশিদকে অর্থদন্ড

প্রকাশ : ২০-১২-২০২১ ২১:৫৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: খোলা মার্কেটে ওষুধের দোকানে মিলেছে সরকারি হাসপাতালের জন্য বরাদ্দ করা ওষুধ। হাসপাতালের একশ্রেণির চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এসব ওষুধ বাইরে বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ মিলেছে।

আজ (২০ ডিসেম্বর ২০২১) সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার শেষ প্রান্ত বালিয়াডাঙ্গী-নেকমরদ সড়ক সংলগ্ন ঈদগাঁহ চন্দনচহট নামক মার্কেটের পল্লী চিকিৎসক মামুনুর রশিদের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান সরকারি ওষুধ, অ্যান্টিবায়োটিক ইনজেকশন জব্দ করেন প্রশাসনের লোক।
 
ঠাকুরগাঁও ভোক্তা-অধিকারের সহকারী পরিচালক শেখ সাদী ও বালিয়াডাঙ্গী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদা ইয়াসমিন থানা পুলিশকে নিয়ে যৌথ অভিযান চালায়।

এসময় পল্লী চিকিৎসক মামুনুর রশিদের ওষুধের দোকানকে বিপুল পরিমান এক্সিফিন-১ গ্রাম, সেফট্রোন ১ গ্রাম অ্যান্টিবায়োটিক ইনজেকশন জব্দ করেন। পরে দোষি ব্যক্তি পল্লী চিকিৎসক মামুনুর রশিদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এ ব্যপারে ঈদগাঁহ চন্দনচহট ধকরাপট্টি গ্রামের মৃত হাসমত আলীর ছেলে পল্লী চিকিৎসক মামুনুর রশিদ সরকারি হাসপাতালের ওষুধ, ইনজেকশন দোকানে রেখে রোগীদের নিকট বিক্রির সত্যতা স্বীকার করে জানান, জব্দকৃত সরকারি এ ওষুধ, ইনজেকশনগুলি হরিপুর উপজেলার ভুরুনিয়া ও পশ্চিম বনগাঁও এলাকার জনৈক সহিদুল ইমলামের নিকট থেকে গ্রহণ করেছি। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর