weather ৩৩.২৪ o সে. আদ্রতা ৫৮% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীসংকৈল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশ : ১২-০৬-২০২৩ ১৮:৫৮

নিজস্ব প্রতিবেদক

এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জিন্নাত আলী (৫৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।

শনিবার (১০ জুন) সকালে উপজেলার ধর্মগড় চেকপোস্টের কাছে নাগর নদীর তীরের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিন্নাত আলী চেকপোস্ট কলোনি গ্রামের মরহুম মফিজ উদ্দিনের ছেলে। তিনি ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গুলফামুল ইসলাম জানান, ঘাস কাটতে গেলে জিন্নাত আলীকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ। এতে পেটের সাইডে গুলিবিদ্ধ হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও ব্যাটালিয়ন-৫০-এর সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ বলেন, ‘আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।’

অপরদিকে এলাকাবাসী ঘটনার সত্যতা শিকার করেছেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com