রাণীশংকৈল আলী আকবর এমপি ক্রীড়া একাডেমির খেলোয়ারদের মাঝে করোনা সামগ্রী বিতরণ
প্রকাশ : ০৭-০৮-২০২১ ১০:৫৯
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে গত ৪ আগস্ট বুধবার বিকালে আলী আকবর ক্রীড়া একাডেমির খেলোয়ারদের মাঝে করোনা সামগ্রী হিসেবে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন একাডেমির প্রধান উপদেষ্ঠা সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা। এ সময় একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি এম,এ, এস রবিউল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক প্রভাষক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ ও প্রেসক্লাব সহ-সম্পাদক হুমায়ুন কবির, সহ-সম্পাদক প্রভাষক মাহামুদুল হাসান সোহাগ, একাডেমির কোচ মানিক হোসেন, জেলা ছাত্র লীগের সহ সভাপতি সোহেল রানা, পৌর ছাত্র লীগের সহ সভাপতি কে এম নুরুজ্জামান বিপ্লব, রায়হান, হায়দার, রাজুসহ অনেকে উপস্থিত ছিলেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com