রাণীশংকৈলে ২ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার
প্রকাশ : ২৪-০৫-২০২৩ ২১:৩৪
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর আদিবাসী এলাকায় বুধবার ২৪ মে দুপুরে ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজি করার সময় স্থানীয় লোকজন ২ ব্যক্তিকে আটক করে। তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাণীশংকৈল থানা পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ইউসুফ খলিফার ছেলে মুন্না হাসান (৩৫) ও একই উপজেলার আব্দুল মান্নানের ছেলে নুর মোহাম্মদ (৩৪) কে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়। তারা দুজনে রাণীশংকৈল উপজেলার হোসেন গাঁও ইউনিয়নের সুন্দর পুর গ্রামের আদিবাসী আমিন মার্ডির বাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে অভিযান চালায়। এ সময়ে তারা আমিন মার্ডির পরিবারের লোকজনকে অবৈধ বাংলা মদের মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় এবং সে হুমকিতে ক ২৩ হাজার টাকা হাতিযে নেয়। সে সময় তাদের কথাবার্তা সন্দেহজনক মনেত হলে ভুক্তভোগীরা থানা পুলিশকে খবর দেয়। ভ এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের ভুয়া ডিবি পুলিশ সেজে চাঁদাবাজির সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com