weather ৩২.৬৯ o সে. আদ্রতা ৬০% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে সরকারি ও দলীয়ভাবে ১৫ আগস্ট পালন

প্রকাশ : ১৬-০৮-২০২১ ১৭:৪০

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। এ উপলক্ষে রবিবার ১৫ই আগস্ট সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে  পরিষদ চত্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।এতে উপজেলা পরিষদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, আ'লীগের বিভিন্ন অঙ্গসংগঠন, বঞ্চিত আওয়ামী লীগ নেতাকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন।
এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা  ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, সিনিয়র সহকারি পুলিশ সুপার তোফাজ্জল হোসেন,আ'লীগ সভাপতি অধ্যক্ষা সইদুল হক, মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল, আ'লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, আ'লীগ যুগ্মসাধারণ সম্পাদক আহমদ হোসেন বিপ্লব, সাবেক মেয়র যুবলীগ সভাপতি আলমগীর সরকার, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক মোস্তাফিজুর রহমান, বহিস্কৃত পৌর আ'লীগ সাধারণ সম্পাদক রফিউল ইসলাম ভিপি, বঞ্চিত আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান বাকী, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সহ অন্যান্য নেতা কর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিকেল ৫টায় উপজেলা আ'লীগ কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আ'লীগ সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, আ'লীগ নেতা আহমেদ হোসেন বিপ্লব, মহাদেব বসাক, সারওয়ার হোসেন বিপ্লব, প্রশান্ত বসাক,মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 
এদিকে,একই দিনে বিকেলে চৌরাস্তা মোড়ে আ' লীগ পদবঞ্চিতরা শোকমিছিল শেষে আলোচনা সভা করেন। এতে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ'লীগ নেতা আনিসুর রহমান বাকী, বাবর আলী, অধ্যাপক সফিকুল আলম, সাবেক পৌর মেয়র আলমগীর সরকার, রুকুনুল ইসলাম ডলার, আইয়ুব আলি, রফিউল ইসলাম ভিপি, সাধন বসাক, শাহনেওয়াজ আলি,ভিপি কামাল প্রমুখ বক্তব্য দেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর