weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৫৫% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে যুবলীগের মানববন্ধন

প্রকাশ : ০১-১২-২০২০ ২৩:২২

নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন কবির, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে ১ডিসেম্বর মঙ্গলবার শেষ বিকেলে বঙ্গবন্ধুর ভাস্কর্য সম্পর্কে হেফাজত ইসলাম সহ অন্যান্য উগ্র মৌলবাদী নেতাদের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এক মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এদিন বিকেলে চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আলমগীর সরকার, সেচ্ছাসেবকলীগ সভাপতি নওরোজ কাউষার কানন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক নওরোজ পারভেজ মেনন প্রমুখ ।

এ ছাড়াও কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাবেক ছাত্রলীগ সম্পাদক ও আগীগ নেতা মোস্তাফিজুর রহমান, পৌর আ"লীগ নেতা সাধন বসাক, শ্রমিক লীগ নেতা রুস্তম আলী, যুবলীগ নেতা সসীমসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা তাদের বক্তব্যে হেফাজতে ইসলাম নেতা মামুনুল হকসহ উগ্র মৌলবাদী নেতাদের প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর