weather ৩৭.১২ o সে. আদ্রতা ৪৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদেে বালিয়াডাঙ্গীর বিভিন্ন স্থানে বিক্ষোভ

প্রকাশ : ১৯-০৬-২০২২ ১১:০৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদেে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার বাদ জুম্মা তৌহিদি মুসুল্লিগণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বালিয়াডাঙ্গী উপজেলা শহরের আশে পাশ্বের মসজিদের তৌহিদি মুসুল্লিগণ জুম্মার নামাজ আদায় করে বালিয়াডাঙ্গী চৌরাস্তা শহীদ মিনারের সামনে মিলিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন সড়ক পদক্ষিণ করে সেখানে সমাবেশ করে। সমাবেশে তৌহিদি মুসল্লিরা বক্তব্য রাখেন। এদিকে, দুওসুও ইউনিয়নের বিভিন্ন মসজিদের মুসল্লিগণ বাদ জুম্মা শেষে কালমেঘ বাজারের মোড়ে মিলিত হতে একটি বিক্ষোভ মিছিল বেড় করে আসে পাশের এলাকা পদক্ষিণ শেষে সমাবেশ করে। এছাড়াও একই সময় উপজেলার লাহিড়ী হাট, স্কুলের হাট, বাদামবাড়ী, হলদিবাড়ী হাট, গান্ধিকারী হাট, ধনির হাট,পাড়িয়া হাট, লোহাগাড়া হাট, খোঁচাবাড়ী হাট, দোলুয়া হাটসহ বিভিন্ন গ্রামের মসজিদের সামনে তৌহিদি মসুল্লিগণ বিক্ষোভ করে। সমাবেশে বক্তারা নুপুর শমাার দৃষ্টান্তমূলক শাস্থির দাবী জানান।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর