বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এ, কে আজাদের বাবা আব্দুল বাসেদ মাষ্টারের ১৫তম মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ২২-০২-২০২৪ ১৭:০২
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কাজিবস্তী গ্রামের মরহুম আব্দুল বাসেদ মাষ্টারের ১৫তম মৃত্যুবার্ষিকী অতিক্রান্ত হলো মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী)। তিনি বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত, দৈনিক যুগের আলো, দৈনিক মানব বার্তা, দৈনিক পত্রালাপ, ঠাকুরগাঁও ৭১ ডটকম, দৈনিক সংবাদ গ্যালারী পত্রিকার প্রতিনিধি আবুল কালাম আজাদের বাবা।
হৃদরোগে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে,চিকিৎসাধীন অবস্থায় গত ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি কালমেঘ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কাজিবস্তী মুক্ত কাব স্কাউট দলের লিডার ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে মানব কল্যাণে সেবামূলক কাজ করে গেছেন। তার ১৫তম মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার বাদ মাগরিব বালিয়াডাঙ্গী উপজেলার কাজিবস্তী গ্রামের বাড়ীতে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে মরহুমের আত্মীয়-স্বজনসহ স্থানীয় মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
মরহুমের বড় ছেলে সাংবাদিক আবুল কালাম আজাদ পরিবারের পক্ষ থেকে তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com