weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৫৫% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী চৌরাস্তায় যানজোট নিরশনে গ্রাম্য পুলিশ নিযুক্ত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রসংশিত

প্রকাশ : ২৫-০৯-২০২২ ২২:৪৯

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী চৌরাস্তায় যানজোট নিরশনে গ্রাম্য পুলিশ নিযুক্ত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আকরাম আলী উপজেলাবাসীর নিকট ভূয়শী প্রসংশিত হয়েছেন। বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বের হলেই সামনে থেমে থাকা গাড়ির জটলা দেখে যা সবার মনে হয়, তেমন ভাবনা সবার মধ্যেই একটু-আধটু আছে। কেমন সেটা? সেটা হলো, যদি সুযোগ পেতাম তবে এই জ্যাম নামের যন্ত্রণাটাকে হাওয়ায় মেশাতাম। কিন্তু কীভাবে? নতুন কোনো পরিকল্পনা আছে মাথায়? এখন ভাগ করি, এবার নতুন দিশের দিশা দিলে ভালো হয়! আর তাহলেই হয়তো সম্ভব হবে এই যন্ত্রণাটা সমাধান করা। হয়তো একটা নতুন দিশার সন্ধান পাবে, এই নতুন পরিকল্পনার কথা জনান ৮ নং বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আকরাম আলী। বালিয়াডাঙ্গী চৌরাস্তায় যানজোট নিরশনে তিনি তার ইউনিয়নের ১০ জন গ্রাম্য পুলিশ নিযুক্ত করেন। বালিয়াডাঙ্গী উপজেলার শহরের চৌরাস্তায় দির্ঘ্য কয়েক বছর ধরে ব্যাপক যানজোট থাকায় যান বাহনসহ পথচারীদের দূর্ভোগ পোহাতে হতো। সেই দূর্ভোগ নিরসনের জন্য উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা সভায় প্রায় প্রতি মাসেই সভায় স্থানীয় জনপ্রতিনিধিগণ দির্ঘ্যদিন ধরে যান জোট নিরসনের দাবী জানিয়ে আসলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেওয়ায় এক পর্যায়ে বালিয়াডাঙ্গী উপজেলা বণিক সমিতির সভাপতি ও ৮ নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলীর উদ্যেগে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় যানজোট নিরশনে তার ইউনিয়ন পরিষদের ১০ জন গ্রাম্য পুলিশ সদস্যকে সেখানে সকাল ৮টা হতে রাত ৯ টা পর্যন্ত নিযুক্ত করে রাখেন। বালিয়াডাঙ্গী চৌরাস্তায় যানজোট নিরশনে গ্রাম্য পুলিশ নিযুক্ত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আকরাম আলী উপজেলাবাসীর নিকট ভূয়শী প্রসংশিত হয়েছেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর