বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র প্রয়াত সভাপতি রাজিউর রহমান রাজু চৌধুরী’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে - মির্জা ফখরুল ইসলাম আলমগীর
প্রকাশ : ১১-০২-২০২২ ২০:০২
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র সভাপতি রাজিউর রহমান রাজু চোধুরী'র অকাল মৃত্যুতে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি আয়োজনে আজ শুক্রবার বিকাল ৩ টায় দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর টি.এম মাহাবুবর রহমান।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড.সৈয়দ আলমের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)'র মহাসচিব ডা.মো. আব্দুস সালাম, ঠাকুরগাঁও জেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান, ঠাকুরগাও-৩ আসনের এমপি জাহিদুল ইসলাম, ঠাকুরগাঁও ২ আসনের সাবেক এমপি জেড মর্তুজা চোধুরী তুলা, জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল হাকিম,জেলা বিএনপি'র নেতা,ওবাইদুল্লাহ মাসুদ,আবু হায়াত নুরুন নবী, পয়গাম আলী,মাহবুব আলম তুহিন প্রমুখ।
এছাড়াও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র সহ-সভাপতি যথাক্রমে-আইয়ুব আলী খাঁন,সাইফুল্লাহ কলম,ডা.তোফাজ্জল হোসেন তোফায়েল,সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান,সাংগঠনিক সম্পাদক যথাক্রমে-খোরশেদ আলম ও এ্যাড.আবেদুর রহমান,দপ্তর সম্পাদক মকবুল হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুব,ইউনিয়ন বিএনপি'র নেতা যথাক্রমে- জুলফিকার আলী জিল্লুর,ওয়াহিদুজ্জামান,রাসেল,আব্দুস সাত্তার,আব্দুস সবুর,তৌফিকুর রহমান উজ্জ্বল, জাসাস নেতা হারুন অর রশিদ,কৃষক দল নেতা ইউসুফ আলী,স্বেচ্ছাসেবক দল নেতা জুলফিকার আলী শাহ,যুবদল নেতা যথাক্রমে-মোহাম্মদ আলী ও আব্দুল কাদের,ছাত্রদল নেতা আবু সাঈদ ও মরহুম সভাপতি রাজিউর রহমান রাজু চোধরীর ছেলে মুহিব অয়ন প্রমুখ।
এসময় উপস্থিত সকল বক্তাগণই সদ্য প্রয়াত রাজিউর রহমান চোধুরীর স্মৃতি চারণ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মোহা. ঈসমাইল হোসেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com