weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৫৫% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীর ইউএনওর বদলিজনিত কারণে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায় সংর্বধনা অনুষ্ঠিত হয়

প্রকাশ : ২৫-০৯-২০২২ ২২:৫২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. যোবায়ের হসেন সম্প্রতি বদলি হয়েছেন। আজ রবিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় সংর্বধনা জানানো হয়। বিদায় সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি বাবু হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহীল বাকী, সমির উদ্দীন স্মৃতি ডিগ্রী কলেজের প্রভাষক তারেক পাশা, লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যাডভোকেট জিল্লুর রহমান, বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড. টি এম মাহাবুবর রহমান, বালিয়াডাঙ্গী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, চড়তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পায়গাম আলী, ডিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, গোয়ালকাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরাম শিংহ, দুওসুও জিয়াখোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিম উদ্দীন, ধনিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, কালমেঘ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান, লাহিড়ী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- বালিয়াডাঙ্গী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও টেকনিক্যাল কলেজসহ বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ বালিয়াডাঙ্গী প্রস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও পিন্ট এবং ইলেক্টটনিক মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীবৃন্দ। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহা. যোবায়ের হোসেন বিদায় বেলায় আবেগঘন তিনি উল্লেখ্য করে উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও স্থানীয়দের ভালোবাসার বিষয়টি তুলে ধরেন। ইউএনও, 'প্রায় তিন বছর বালিয়াডাঙ্গী উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন শেষে বদলিজনিত কারণে বিদায় নিলাম। চাকরির বহুমাত্রিকতার কারণে অনেক মানুষের অনেক প্রত্যাশা ছিল। তাই বিদায় বেলায় অনেক কিছু করতে না পারার অনুভূতি আমাকে আচ্ছন্ন করে আছে। অনেক কাজ করার ছিল। হয়তো বেশির ভাগই সম্ভব হয়নি। তবে কিছু কাজের কথা আলাদাভাবে অনেকদিন মনে থাকবে। 'মোহা. যোবায়ের হোসেন আরও বলেন, 'ডাক বাংলা উপজেলা পরিষদ পুকুর খনন, পরিষদ গেট, বাউন্ডারি ওয়াল, সামনের ল্যান্ড স্কেপিং, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য মাল্টিপারপাস কমপ্লেক্স 'উথনাউ' ইত্যাদি কাজগুলো আলাদাভাবে মনে থাকবে। ইট, সিমেন্ট, কাঠ ও পাথরের বাইরেও এই সৃষ্টিগুলোর পেছনে ছোট ছোট গল্প ছিল। ভুল ছিল, ভ্রান্তি ছিল, আবেগ ছিল, ভালোবাসা ছিল। সেই সঙ্গে ছিল অনেকের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা।' তিনি আরও বলেছেন, 'তিন বছরে অনেক ঋণ আমার প্রিয় সহকর্মী, জনপ্রতিনিধি, বালিয়াডাঙ্গী উপজেলাবাসীর কাছে জমা হয়েছে। আলাদাভাবে কাউকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। চলার পথে ভুলভ্রান্তিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সরকারি চাকরিতে বদলি-বিদায় স্বাভাবিক বিষয়। তারপরও কষ্ট লেগেছে। তবে বিদায় আছে বলেই কিন্তু মানুষের ভালোবাসা অনুভব করার সুযোগ হলো।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর