weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৫৫% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ বোতল ফেনসিডিল ও এক লক্ষ টাকা সহ আটক ১

প্রকাশ : ২৪-০৯-২০২২ ২২:৫০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দের নেতৃত্বে ওতার সঙ্গীয় ফোর্স বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের হরিপুর কাঁটাবাড়ী গ্রামের মাদক ব্যবসায়ী রাজ্য পালের বাড়ীতে সাঁড়াশি অভিযান চালিয়ে ভারতীয় ২৩০ বোতল ফেন্সিডিল ও মাদক বেচার নগদ এক লক্ষ টাকা উদ্ধারসহ তার স্ত্রী মাদক ব্যবসায়ী অলিতা রাণী (৪২) কে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। গ্রেফতারকৃত আসামী হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের হরিপুর কাঁটাবাড়ী গ্রামের মাদক ব্যবসায়ী রাজ্য পালের স্ত্রী অলিতা রাণী। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও শাখা ও মামলার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও শাখার একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিত্বে আজ (২৪ সেপ্টেম্বর/২২) শনিবার সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের হরিপুর কাঁটা গ্রামের মাদক ব্যবসায়ী রাজ্য পালের বাড়ীতে সাঁড়াশি অভিযান চালিয়ে ভারতীয় ২৩০ বোতল ফেন্সিডিল ও মাদক বেচার নগদ এক লক্ষ টাকা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী অলিতা রাণী কে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে। এসময় রাজ্য পাল বাড়ীতে অনুপস্থিত থাকায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। এ অভিযান পরিচালনা করছিলেন ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স। এব্যপারে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী অলিতা রাণী ও তার পলাতক স্বামী রাজ্য পালকে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজ দুপুরে একটি মামলা দায়ের করে। আসামী রাজ্য পাল ও স্ত্রী অলিতা রাণী দীর্ঘ দিন ধরে গোপনে মাদকের ব্যবসা করে আসছিলেন । ধৃত আসামী অলিতা রাণী ও তার স্বমী রাজ্যপালের বিষয়ে এলাকায় খোঁজ খবর নিয়ে জানা যায়, তারা দুই স্বামী ও স্ত্রী স্থানীয় প্রত্যেকের কাছে একজন নামকরা ব্যবসায়ী নামে পরিচিত, কি ব্যবসা করেন সেটা রাজ্য পালের এলাকার কেউ জানতোনা । রাজ্য পাল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক কিনে এনে বিক্রি করে আসতো। রাজ্য পালের এলাকার লোকজন বলেন, রাজ্য পাল এত দ্রুত আলাদ্দীনের চেরাগ পেলো কেমন করে, এ মাদকের মামলা হওয়ার পর স্থানীয় জনমনে নানান গুঞ্জন চলছে, এমন কিছু আলোচনা চলছে রাজ্য পালের বাড়ী থেকে বিপুল পরিমাণ মাদক ও অর্থ উদ্ধারের পর থেকে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর