বালিয়াডাঙ্গীতে বিএনপি'র চেয়ারপারশন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮ তম জন্মদিন উপলক্ষে দোওয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : ২০-০৮-২০২২ ২২:০৩
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে আজ (১৬ আগস্ট/২২) মঙ্গলবার বিকাল ৪টায় দলীয় কাযালয় বিএনপি'র চেয়ারপারশন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব সৈয়দ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি'র সহ সভাপতি আইয়ুব আলী খাঁন, সাধারন সম্পাদক ডক্টর টিএম মাহাবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবেদুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, উপজেলা বিএনপির তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম, যুবদলের নেতা মিজানুর রহমান মিজান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক সলেমান আলী, আলোচনা শেষে দোয়া পাঠ করেন- উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা হাসান আলী।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সৈয়দ আলম সমাপনী বক্তব্য তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার রোগমুক্তি ও সুস্থতা এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের রূহের মাগফিরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয়।
গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়া নেতৃত্বের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রকামী মানুষের আশা-ভরসার এক মূর্ত প্রতীক। সারাটা জীবন তিনি সংগ্রাম করেছেন, রাজনীতি করেছেন। এমন একটি নৈতিকতার মানদণ্ড তিনি তৈরি করেছেন জনগণের কাছে, যে ওয়াদা দেন, সেই ওয়াদা থেকে কোনো দিন সরে আসেননি। তিনি সব সময় জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।
তিনি বলেন, আজকে খালেদা জিয়াকে বন্দী করে রেখে অবৈধ সরকার অবৈধ কাযর্ক্রম করছে। আজকে যদি সত্যিকারের গণতান্ত্রিক সরকার থাকত তা হলে বেগম খালেদা জিয়া জাতীয় রাজনীতিতে তার যে কথা, তার যে কণ্ঠ আমরা সবাই শুনতে পারতাম। যেহেতু অবৈধ সরকার আছে জনগনের স্বার্থে, কোটি কোটি মানুষের স্বার্থে তার কণ্ঠস্বর যাবে গণতন্ত্রের পক্ষে, বাকস্বাধীনতার পক্ষে, মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে, গণতান্ত্রিক সরকারের পক্ষে। এটি শেখ হাসিনা ভয় পায় বলেই তাকে বন্দী করে রেখেছে। আজ তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com