weather ৩৭.১৪ o সে. আদ্রতা ৪৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় চাম্পিয়ান বড়বাড়ী ইউনিয়ন

প্রকাশ : ১৫-০৭-২০২৪ ২০:০৩

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) ফাইনাল খেলায় ধনতলা ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে বড়বাড়ী ইউনিয়ন চাম্পিয়ন হয়েছে। 

গতকাল সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ সফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোমিনুল ইসলাম ভাষানী। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার সভাপতিত্ব করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আকরাম আলী, ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জি, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি মোঃ রমজান আলী প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ ট্রফি ও মেডেল তুলে দেন। 


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com