বালিয়াডাঙ্গীতে পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জুয়ারুর গ্রেফতার
প্রকাশ : ১৮-০৯-২০২২ ১৭:১৪
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে জোবেদ আলী (৪৮) ও সাদেকুল (৫০), মোশারুল হক (৪০), আসলাম (৪০) আলমগীর (৫৫) নামের ৫ জুয়ারুকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের কদমতলা ভাতখুড়িয়া গ্রামের জৈনেক আলমগীর (৫৫) বাড়ীতে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টায় একদল জয়ারু জুয়ার আসর বসিয়ে জুয়া খেলতে থাকে। ওই সময় গোপন সংবাদের ভিত্তিত্বে স্থানীয় থানার এসআই আব্দুস সোবহান ও তার সঙ্গীয় ফোসসহ জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ বালিয়াডাঙ্গী উপজেলার পশ্চিম বড়গোছিয়া গ্রামের শামশুল হকের ছেলে জোবেদ আলী, নয়া দোলুয়া গ্রামের ইনতাজ আলীর জুয়ারু ছেলে সাদেকুল, বালিয়া ছোটরিয়া গ্রামের নুরল হকের ছেলে মোশারুল হক,নয়া দোলুয়া গ্রামের মরহুম আব্দুলের ছেলে আসলাম ও কদমতলা ভাতখুড়িয়া গ্রামের মরহুম লাল মোহাম্মদের ছেলে আলমগীরকে আটক করে। বাকী জুয়ারুরা পুলিশের উপস্থিতি দেখা মাত্রই পালিয়ে যেতে সক্ষম হয়। এব্যাপারে এস আই আব্দুস সোবহান বাদী হয়ে আটককৃতসহ ৬ জুয়ারুর বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় একটি জুয়া আইনে মামলা দায়ের করে। বৃহস্পতিবার সকালে আটককৃত ৫ জুয়ারুকে ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতের বিচারকের নিকট হাজির করে। আসামীদের পক্ষে জামিন শোনানী শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
এবিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম জানান, জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জয়ারুকে গ্রেফতার করে আদালতের বিচারকের নিকট হাজির করা হয়। তিনি আরো বলেন, এই অভিযান চলমান থাকবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com